Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কনস্টেবল নিয়োগ: সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলেই রইল! তৃণমূল জমানায় এই নিয়োগ শুরু হয়। অভিযোগ ছিল মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপির।

কনস্টেবল নিয়োগ: সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলেই রইল! তৃণমূল জমানায় এই নিয়োগ শুরু হয়। অভিযোগ ছিল মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপির। এছাড়া কাট-অফ মার্কস নিয়েও গোলোযোগ উপস্থিত হয়। ওই মামলায় রাজ্যের নতুন বিজেপি সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ২০২৪ সালের পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ছিল ১১,৭৪৯টি। ২০২৫ সালে সেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়। সামনে আসে মেধা তালিকাও। অতঃপর একাধিক অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। আপাতত বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন, এই নিয়োগ বাতিল করে সরকার নতুনভাবে পরীক্ষা নিতে চায় কিনা কিংবা এই মেধা তালিকা সংশোধন করা হবে কিনা, সেই ব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে। আগামী ৮ জুন নতুন সরকারের এই সংক্রান্ত জবাবের উপর ভিত্তি করেই এই নিয়োগের ভবিষ্যৎ নির্ধারিত হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ