Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আাগামী ১৩ আগস্ট কংগ্রেসের কলকাতা কর্পোরেশন অভিযান

২১ জুলাই শহিদ মিনারে সভা করার পর থেকে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস। ওই সভায় যে পরিমাণ জনসমাগম হয়েছিল, তা দেখে বিধান ভবনের নেতারা বলছেন, প্রদেশ কংগ্রেসেও নবজোয়ার।

আাগামী ১৩ আগস্ট কংগ্রেসের কলকাতা  কর্পোরেশন অভিযান
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই শহিদ মিনারে সভা করার পর থেকে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস। ওই সভায় যে পরিমাণ জনসমাগম হয়েছিল, তা দেখে বিধান ভবনের নেতারা বলছেন, প্রদেশ কংগ্রেসেও নবজোয়ার। সেই সূত্রেই বুধবার লালবাজার অভিযান কর্মসূচি করে কংগ্রেস। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন কংগ্রেস কর্মীকা। সেখান থেকে মিছিল করে লালবাজারের দিকে যান। মিছিলে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়াও মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের ইনচার্জ প্রকাশ যোশী। কয়েকশো কংগ্রেস কর্মী মিছিলে পা মেলান। তবে কংগ্রেস কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার রাস্তায় যাননি। তাঁরা পুলিশকে গোলাপ ফুল, মেলোডি লজেন্স, চকোলেট তুলে দেওয়ার রাস্তা অবলম্বন করেন। শুভঙ্করের বক্তব্য, ২১ জুলাই কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপির কাছে। পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা লালবাজার অভিযান কর্মসূচি করি একেবারে গান্ধীগিরি পথে। অন্যদিকে, এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, আগামী ১৩ আগস্ট কলকাতা কর্পোরেশন অভিযান হবে। পুরসভার পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই কলকাতা অচল। তারসঙ্গে মশার উপদ্রব। এমনকি মেয়র, মেয়র পারিষদ, কাউন্সিলাররা পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাই সামগ্রিক বিষয়ে পুরসভার আধিকারদের কাছে জবাব চাইব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ