Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশভাগ করতে চায় কংগ্রেস, তোপ মোদির

‘ভারতের জাতীয় কংগ্রেস, এখন  মুসলিম লিগ মাওবাদী কংগ্রেসে পরিণত হয়েছে।’ শনিবার রাজস্থানের জয়পুর থেকে হাত শিবিরকে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশভাগ করতে চায় কংগ্রেস, তোপ মোদির
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ‘ভারতের জাতীয় কংগ্রেস, এখন  মুসলিম লিগ মাওবাদী কংগ্রেসে পরিণত হয়েছে।’ শনিবার রাজস্থানের জয়পুর থেকে হাত শিবিরকে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন আজমেরের কায়াদ বিক্রমস্থলীতে একটি জনসভায় এআই সামিটে বিক্ষোভ নিয়ে কংগ্রেসের সমালোচনার মুখর হন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেস দেশভাগ করতে চায়।  

Advertisement

জনসভা থেকে এদিন মোদি বলেন, ‘দিল্লিতে বিশ্বের সবচেয়ে বড় এআই সামিটে উপস্থিত ছিলেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীরা। অংশ নিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলি ও তাঁদের আধিকারিকরা। সকলে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।’ এই সামিটে কংগ্রেসের বিক্ষোভের প্রসঙ্গও ফের তাঁর ভাষণে উঠে এসেছে। তিনি বলেন, ‘গোটা বিশ্বের সামনে দেশের  ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করেছে কংগ্রেস। দেশকে অপমান করার জন্য বিদেশের অতিথি অভ্যাগতদের সামনে নাটক করেছে কংগ্রেস কর্মীরা’  প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একসময় কংগ্রেস আইএনসি (ভারতীয় জাতীয় কংগ্রেস) ছিল, কিন্তু এখন এমএমসি (মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস) হয়ে গিয়েছে।’ মোদির দাবি, মুসলিম লিগের মতোই দেশকে ভাগ করতে চায় কংগ্রেস। পাশাপাশি মাওবাদীদের মতো দেশের উন্নতি, সংবিধান ও গণতন্ত্রের বিরোধিতা করছে হাত শিবির। 

সম্পর্কিত সংবাদ