Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬

আকৃতিকে হেনস্তার ঘটনায় সরব কংগ্রেস

বিজেপি শাসনকালে দেশে মহিলা, পড়ুয়া, দলিত ও সংখ্যালঘুরা অত্যাচারিত বলেই শুক্রবার অভিযোগ চড়াল কংগ্রেস। এই ইস্যুতে মোদি-শাহর বিরুদ্ধে তোপ দাগলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা।

আকৃতিকে হেনস্তার ঘটনায় সরব কংগ্রেস
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শাসনকালে দেশে মহিলা, পড়ুয়া, দলিত ও সংখ্যালঘুরা অত্যাচারিত বলেই শুক্রবার অভিযোগ চড়াল কংগ্রেস। এই ইস্যুতে মোদি-শাহর বিরুদ্ধে তোপ দাগলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। মহিলাদের ওপর অত্যাচার তথা হেনস্তার অভিযোগের প্রসঙ্গে মুখ্য নিবর্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা তথা নয়ডার জেলাশাসক মেধা রুপমের দিকে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস। দলের মহিলা শাখার সভানেত্রী অলকা লাম্বা এদিন প্রশ্ন তোলেন, নয়ডায় শ্রমিক আন্দোলনে দমন-পীড়নের বিরুদ্ধে সরব হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আকৃতি চৌধুরীকে কেন এনএসএ আইনে বন্দি করা হয়েছে? কেন তাঁকে গত পাঁচ মাস জেলে আটকে রাখা হয়েছে? মানুষের অধিকারের হয়ে কেউ সরব হলেই কণ্ঠরোধ করা হবে? উল্লেখ্য, কয়েকদিন আগে এলাহাবাদ হাইকোর্ট আকৃতিকে এনএসএ’র অধীনে আটক থাকার নির্দেশ বাতিল করেছে। আদালত আকৃতিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে, যা জেলাশাসকের বেতন থেকে আদায় করার কথা বলা হয়েছে।  পাশাপাশি  ১৫ বছরের রুচিকা সিংকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। মহিলা কংগ্রেস সভানেত্রী বলেন, ওই নাবালিকাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ