Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল রাস্তা সংস্কারের দাবি, অনশনে কংগ্রেস

উত্তর বারাকপুরে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি তুলে রবিবার ১২ ঘণ্টার প্রতীকী অনশন করে কংগ্রেস। ইছাপুর বাদামতলা মোড়ে তৈরি অনশন মঞ্চে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলে।

বেহাল রাস্তা সংস্কারের দাবি, অনশনে কংগ্রেস
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তর বারাকপুরে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি তুলে রবিবার ১২ ঘণ্টার প্রতীকী অনশন করে কংগ্রেস। ইছাপুর বাদামতলা মোড়ে তৈরি অনশন মঞ্চে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে উত্তর বারাকপুর পুরসভার বিস্তীর্ণ এলাকার একাধিক রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভর্তি রাস্তায় যাতায়াত করতে গিয়ে তীব্র বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। সম্প্রতি, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে উত্তর বারাকপুর পুরসভা জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করা হয়েছিল। পরে পুরসভায় স্মারকলিপি জমা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। তাই এদিন কংগ্রেসের পক্ষ থেকে মঞ্চ বেঁধে প্রতীকী অনশন ও বিক্ষোভ পালন করা হয়। এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, প্রমোদ ভার্মা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। অশোক ভট্টাচার্য বলেন, উত্তর বারাকপুর পুরসভার বিস্তীর্ণ এলাকায় বেহাল রাস্তাঘাটের কারণে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় পুরসভাকে বিষয়টি জানানো হলেও তারা কোনও গুরুত্ব দিচ্ছে না। তাই প্রতীকী অনশনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই বিষয়ে উত্তর বারাকপুরের চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, প্রচারের আলোয় আসার জন্য কংগ্রেস এসব করছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ