Bartaman Logo
১৭ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৮ এপ্রিল দূরদর্শনে বিরোধীদের আক্রমণ করেছিলেন। এই ঘটনা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছে বলে দাবি করে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৮ এপ্রিল দূরদর্শনে বিরোধীদের আক্রমণ করেছিলেন। এই ঘটনা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছে বলে দাবি করে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হোক—এই আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন কেরল কংগ্রেসের নেতা তথা লোকসভার প্রাক্তন সাংসদ টি এন প্রত্থাপন। দূরদর্শন এবং সংসদ টিভিতে সম্প্রচারিত সেদিনের প্রধানমন্ত্রীর ওই ফুটেজ মুছে দেওয়ার আবেদন করেছেন তিনি। যদিও এই মামলার কবে শুনানি হবে, তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ