Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬

চাপের মুখে সুর বদল কংগ্রেস নেতার

শিখ বিরোধী হিংসায় দোষী সাব্যস্ত প্রয়াত কংগ্রেস নেতা সজ্জন কুমার ‘নায়ক’, ‘রোল মডেল’। এমনই মন্তব্য করে বিপাকে পড়েছেন দলের সাংসদ দীপেন্দর হুডা।

চাপের মুখে সুর বদল কংগ্রেস নেতার
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শিখ বিরোধী হিংসায় দোষী সাব্যস্ত প্রয়াত কংগ্রেস নেতা সজ্জন কুমার ‘নায়ক’, ‘রোল মডেল’। এমনই মন্তব্য করে বিপাকে পড়েছেন দলের সাংসদ দীপেন্দর হুডা। এর জেরে শনিবার দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়ের নেতারা। দলের অন্দরেও সমালোচনার মুখে পড়তে হয়। চাপে পড়ে শেষমেশ সুর নরম করলেন হাত শিবিরের সাংসদ। রবিবার তিনি বলেন, ‘শিখ সম্প্রদায়ের সঙ্গে আমাদের শতাব্দী প্রাচীন সৌভ্রাতৃত্বের সম্পর্ক। সুখে-দুঃখে আমাদের পরিবারও তাঁদের সঙ্গে রয়েছে। প্রতিটি কঠিন সময়ে আমরা শিখদের পাশে থেকেছি। দোষীদের কঠোর শাস্তি পাওয়া উচিত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ