Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ইন্ডিয়া জোটকে দুর্বল করছে কংগ্রেস, অভিযোগ সিপিএমের

কংগ্রেসের আচরণ দুর্বল করেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে। বিরোধী শক্তি যত দুর্বল হয়েছে, ততই শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি-আরএসএস।

ইন্ডিয়া জোটকে দুর্বল করছে কংগ্রেস, অভিযোগ সিপিএমের
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসের আচরণ দুর্বল করেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে। বিরোধী শক্তি যত দুর্বল হয়েছে, ততই শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি-আরএসএস। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণে সরাসরি কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। দিল্লিতে শুক্রবার থেকে তিনদিনব্যাপী দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে বসেছিল সিপিএম। রবিবার বৈঠক শেষ হয়। সোমবার এসংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। বিবৃতি জারি করেছে দলের কেন্দ্রীয় কমিটিও। সিপিএমের বঙ্গ ব্রিগেডের প্রত্যেক কমিটিকেই আলাদাভাবে ভোটের ফল বিশ্লেষণের নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। সেইসব রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে। জুন মাসের শেষে বৈঠকে বসবে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সেখানে যাবতীয় রিপোর্ট নিয়েই আলোচনা হবে। তবে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএমের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসাবেই দেখছে দল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ