Bartaman Logo
১৯ জুন, ২০২৬

ঝাড়খণ্ডে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ে বিদ্ধ হল হাত শিবির

ঝাড়খণ্ডে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ে কংগ্রেস ও জেএমএম জোটের ক্ষতি। বিজেপি সমর্থিত প্রার্থী পরিমল নাথওয়ানি জিতলেন। বিস্তারিত পড়ুন।

ঝাড়খণ্ডে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ে বিদ্ধ হল হাত শিবির
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ফের রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং। এবার ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস, জেএমএম জোট। দুটি রাজ্যসভা আসনের একটিতে জিতলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী  পরিমল নাথওয়ানি। তিনি মোট ২৮টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী প্রণব ঝা পেয়েছেন ২০টি ভোট। দ্বিতীয় আসনটি জিতেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বৈদ্যনাথ রাম। তিনি পেয়েছেন ৩০টি ভোট। আধিকারিকরা জানিয়েছেন, ২ বিজেপি ও ১ কংগ্রেস বিধায়কের ভোট বাতিল হয়েছে। 

Advertisement

ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের রয়েছে মোট ২৪ জন বিধায়ক। কিন্তু রাজ্যসভায় যেতে প্রয়োজন ২৮টি প্রথম পছন্দের ভোট। অনায়াসে শাসক জোটের দুই প্রার্থীর জয় নিশ্চিত ছিল। বিধানসভায় শাসক জোটের সদস্য সংখ্যা ৫৬। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৩৪, কংগ্রেসের ১৬ আরজেডির ৪ ও   সিপিআই (এমএল)-এর ২।  জেএমএম প্রার্থী প্রাপ্ত প্রথম পছন্দের ভোট ৩০। কংগ্রেস প্রার্থীর ২০। অর্থাৎ প্রথম পছন্দের ভোট জেএমএম প্রার্থী ৩০টি পেলে কংগ্রেস প্রার্থীর পাওয়ার কথা ছিল ২৬টি। অন্যদিকে, বিরোধী শিবিরে ২৪ বিধায়ক থাকলেও বিজেপি সমর্থিত প্রার্থীর প্রাপ্ত ভোট ২৮। ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, শাসক শিবিরের থেকে ভোট গিয়েছে পরিমলের খাতায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ