Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী কোনোক্রমে বিজয়ী, হরিয়ানাতেও ‘ক্রস ভোটিং’-এর শঙ্কা

বিহার, ওড়িশার মতো হরিয়ানার রাজ্যসভার ভোটেও টানটান উত্তেজনা। ক্রস ভোটিং, ভোট বাতিল থেকে শুরু মধ্যরাত পর্যন্ত গণনা—সবমিলিয়ে এক নাটকীয় পরিস্থিতি।

রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী কোনোক্রমে বিজয়ী, হরিয়ানাতেও ‘ক্রস ভোটিং’-এর শঙ্কা
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বিহার, ওড়িশার মতো হরিয়ানার রাজ্যসভার ভোটেও টানটান উত্তেজনা। ক্রস ভোটিং, ভোট বাতিল থেকে শুরু মধ্যরাত পর্যন্ত গণনা—সবমিলিয়ে এক নাটকীয় পরিস্থিতি। অবশেষে মঙ্গলবার সকালে বিজেপির সঞ্জয় ভাটিয়া এবং কংগ্রেসের করমবীর সিং বৌধকে জয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার ছিল হরিয়ানা থেকে দু’টি রাজ্যসভা আসনের নির্বাচন। রাজ্য বিধানসভায় সদস্য ৯০ জন। বিজেপির বিধায়ক সংখ্যা ৪৮ আর কংগ্রেসের ৩৭।  আইএনএলডি-র দুই বিধায়ক ভোট দেননি। বিজেপির সঞ্জয় সহজেই জয় পেলেও করমবীরের রাস্তা মোটেই মসৃণ হয়নি। পাঁচটি ভোট অবৈধ ঘোষিত হয়। চারটি কংগ্রেসের, একটি বিজেপির।

Advertisement

সঞ্জয় প্রথম পছন্দের ৩৯ ভোট পেয়ে নির্বিঘ্নেই জিতে যান। কিন্তু দ্বিতীয় আসনে কংগ্রেসের সদস্য সংখ্যার নিরিখে করমবীরের জয় নিয়ে কোনও সংশয় থাকার কথা ছিল না। কিন্তু শেষপর্যন্ত করমবীরের পক্ষে পড়ে মাত্র ২৮টি ভোট।  বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সতীশ পেয়েছেন ১৬টি ভোট। কংগ্রেসের পাঁচ বিধায়ক ক্রস ভোটিং করেন বলে অভিযোগ। দলের আর এক বিধায়ক নির্দল প্রার্থীর পক্ষে ভোট দিলেই আসন হাতছাড়া হতে পারত কংগ্রেসের। 
দিনভর ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। বিজেপির বিরুদ্ধে ভোটে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে হাত শিবিরের। পাশাপাশি ক্রস ভোটিং করা বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কংগ্রেস।  যদিও  হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,  নিজেদের বিধায়কদের উপর ভরসা রাখতে পারেনি বলেই কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ তুলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ