Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

দুই রাজস্থানী কুশলীই ভরসা কং-বিজেপির

ভোট পাঞ্জাবে। লড়াই রাজস্থানের দুই কুশলীর! কংগ্রেস এবং বিজেপি— যুযুধান দু‌‌ই দলই মাঠে নামাচ্ছে রাজস্থানের দুই নেতাকে।

দুই রাজস্থানী কুশলীই ভরসা কং-বিজেপির
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট পাঞ্জাবে। লড়াই রাজস্থানের দুই কুশলীর! কংগ্রেস এবং বিজেপি— যুযুধান দু‌‌ই দলই মাঠে নামাচ্ছে রাজস্থানের দুই নেতাকে। কংগ্রেসের শচীন পাইলট। বিজেপির সতীশ পুনিয়া। পাঞ্জাব কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হচ্ছেন না  ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজা ওয়ারিংয়ের সঙ্গে কিছুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির হাত মিলিয়ে দিতে পারছিলেন না। তাই বাঘেলকে সরিয়ে রাজ্যের দায়িত্ব দেওয়া হল প্রিয়াঙ্কা ঘনিষ্ট শচীন পাইলটকে। অন্যদিকে, বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি দলের সাংসদ সতীশ পুনিয়া। আগে তিনি ছিলেন রাজস্থান বিজেপির সভাপতি।  

Advertisement

পাঞ্জাব বিধানসভার মেয়াদ ২০২৭ সালের মার্চ মাসে শেষ। শিরোমণি অকালি দলের সঙ্গে জোট দিয়ে চর্চা হলেও রাজ্যের মোট ১১৭টি বিধানসভা আসনে বিজেপির একা লড়ার পক্ষেই সওয়াল করেছেন সতীশ পুনিয়া। পুনিয়ার সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, পাঞ্জাবে বিজেপিকে একটি স্বাধীন রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা। অন্যদিকে, এবার শচীনের সামনে নতুন পরীক্ষা গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলকে একজোট করে মাঠে নামানো। পাঞ্জাবে এখন চলছে আম আদমি পার্টির সরকার। তবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের জনপ্রিয়তা কমেছে। কেজরিওয়ালেরও দাপট আগের মতো নেই। ফলে আশার আলো দেখছে কংগ্রেস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ