Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

চিনির দাম বৃদ্ধিতে ৩৬ হাজার কোটির দুর্নীতি, মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

চিনির বর্ধিত দাম আদতে মোদি সরকারের দুর্নীতি! এভাবেই বৃহস্পতিবার পদ্মশিবিরকে নিশানা করল কংগ্রেস।

চিনির দাম বৃদ্ধিতে ৩৬ হাজার কোটির দুর্নীতি, মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চিনির বর্ধিত দাম আদতে মোদি সরকারের দুর্নীতি! এভাবেই বৃহস্পতিবার পদ্মশিবিরকে নিশানা করল কংগ্রেস। চিনির দাম বাড়ায় আগস্ট-নভেম্বর, চার মাসে ৩৬ হাজার কোটি টাকা দুর্নীতি হবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করলেন এআইসিসি মুখপাত্র তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা। চিনির দাম নিয়ন্ত্রণে আনতে ইউপিএ সরকারের আমলে উৎসবের মরশুমে যেভাবে রেশন দোকানের মাধ্যমে জনপ্রতি মাসে ৫০০ গ্রাম চিনি দেওয়া হত, তা ফের চালুর দাবি করেছে কংগ্রেস। কেন্দ্রে ক্ষমতায় আসার পর মোদি সরকার ২০১৭ সালে এই প্রকল্প নিঃশব্দে বন্ধ করে দিয়েছে বলে জানান সুরজেওয়ালা। কংগ্রেসের প্রস্তাবকে সমর্থন করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এ ব্যাপারে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশিকে চিঠিও দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। 

Advertisement

সুরজেওয়ালার ব্যাখ্যা, গত আর্থিক বছরের তুলনায় চিনির মজুত প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন কম। গত এপ্রিলেই ইন্ডিয়ান সুগার মিল অ্যাসোসিয়েশন (আইএসএমএ) জানিয়েছিল, এবার ২৭৫ লক্ষ মেট্রিক টন চিনি উৎপাদন হবে। যদিও সরকারের দাবি ছিল ৩৪৩ লক্ষ মেট্রিক টন। চিনির ৩৬ হাজার কোটি টাকা দুর্নীতির হিসাব দিতে গিয়ে কং নেতা জানান, সাধারণ সময়ে দেশে প্রতি মাসে ২৪ লক্ষ মেট্রিক টন চিনি প্রয়োজন হয়। কিন্তু উৎসবের মরশুমে তা বেড়ে ৩০ লক্ষ মেট্রিক টন হয়। চিনির দাম ৪৫ টাকা বেড়ে ৭৭ টাকা হয়েছে। এই বর্ধিত দাম থেকে চার মাসে ১২০ লক্ষ মেট্রিক টনের সুবাদে যে ৩৬ হাজার কোটি টাকা যে ঝুলিতে আসবে, তা স্পষ্ট। মোদি সরকারের নীতির ভুলেই এই লুট বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর প্রশ্ন, চিনি সংগঠন সতর্ক করার পরও কেন ব্যবস্থা নেয়নি মোদি সরকার? কেন এখন (২০ আগস্ট) ব্রাজিল থেকে কাঁচা চিনি আমদানির সিদ্ধান্ত? তা জাহাজে আসতে সময় লাগবে ৪০-৪৫ দিন। সেটিকে প্রক্রিয়াজাত করে খাবার উপযোগী করতে আরও ১৫ দিন। ফলে উৎসবের মরশুমে আদেও কি কোনো সুরাহা হবে? 
পেঁয়াজের দাম নিয়েও বিজেপির সমালোচনা করেছেন হাত শিবিরের এই নেতা। যদিও এদিনই কৃষি ভবন থেকে সরকারি উদ্যোগে নাফেড, এনসিসিএফ এবং কেন্দ্রীয় ভাণ্ডারে ৩৫ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রির সূচনা করেছেন উপভোক্তা সচিব নিধি খারে। প্যাটেল চক, রাজীব চক, সিআর পার্কের মতো দিল্লির ৪০টি জায়গায় তা মোবাইল ভ্যানেও বিক্রি হবে। কিন্তু দেশের বাকি অংশে? তা নিয়ে আপাতত নিরুত্তর সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ