Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ডিএ বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি

মুখ্যসচিবের দপ্তরের নামে ভুয়ো ‘ডিএ বিজ্ঞপ্তি’ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

ভুয়ো ডিএ বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যসচিবের দপ্তরের নামে ভুয়ো ‘ডিএ বিজ্ঞপ্তি’ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তাও আবার একটি নয়, পর পর দুটি! এতে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সরকারি কর্মীমহলে। ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে। প্রথমটিতে দাবি করা হয়, ১ জুলাই থেকে রাজ্যে ২২ শতাংশ ডিএ বাড়াতে চলেছে! তবে কিছুক্ষণের মধ্যেই এই বিজ্ঞপ্তিটি ভুয়ো বলে বুঝতে পারেন সংশ্লিষ্ট অফিসার ও কর্মীরা। তার কিছুক্ষণের মধ্যেই কর্মীদের মোবাইলে ঘুরতে থাকে দ্বিতীয় ভুয়ো বিজ্ঞপ্তিটি। তাতে প্রথম বিজ্ঞপ্তিটি ভুয়ো দাবি করে বাজেটের দিন ডিএ বৃদ্ধির ঘোষণা হবে বলেও জানানো হয়। 

Advertisement

প্রসঙ্গত, সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন বাজেটে ডিএ নিয়ে সুখবর থাকবে। ফলে ভুয়ো বিজ্ঞপ্তির বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি রাজ্যের শীর্ষমহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ