Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেককে নিয়ে ধোঁয়াশা

অসুস্থতার কারণে নামিবিয়া ম্যাচে খেলতে পারলেন না অভিষেক শর্মা। বিধ্বংসী ওপেনারকে পাক মহারণেও পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন সূর্যকুমার যাদব।

অভিষেককে নিয়ে ধোঁয়াশা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অসুস্থতার কারণে নামিবিয়া ম্যাচে খেলতে পারলেন না অভিষেক শর্মা। বিধ্বংসী ওপেনারকে পাক মহারণেও পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন সূর্যকুমার যাদব। টসের সময় সঞ্চালক রবি শাস্ত্রীকে ভারতীয় অধিনায়ক বলেন, ‘অভিষেক এখনও পুরোপুরি সুস্থ নয়। ওকে একটা বা দুটো ম্যাচে আমরা পর্যবেক্ষণে রাখতে চাই। ওর শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার কিছু বলতে পারব না। অভিষেকের বদলে তাই সঞ্জু স্যামসনকে খেলানো হচ্ছে।’ সূর্যের এমন মন্তব্যের পর রীতিমতো শঙ্কিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, পাক মহারণে মারকুটে অভিষেকের না থাকাটা বড় ধাক্কা হতে পারে। তবে এদিন মাঠে তাঁকে চনমনেই দেখাল। ড্রেসিং-রুমে বসে খেলাও দেখলেন। তাই অনেকে মনে করছেন, পাকিস্তানকে ধোঁয়াশায় রাখার জন্যই ভারতীয় অধিনায়ক মাইন্ড গেম খেলছেন। উল্লেখ্য, পেটের সমস্যায় দু’দিন হাসপাতালে ভরতি ছিলেন অভিষেক। গতকাল ছাড়া পেয়েছেন। কিন্তু তাঁর ওজন নাকি কমে যাচ্ছে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ