Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

‘গোপনীয়’! রাশিয়া থেকে তেল কেনার পরিসংখ্যান দিল না কেন্দ্র, আরটিআই প্রশ্নে চুপ

একান্তই গোপনীয় জানিয়ে রাশিয়ার থেকে কত জ্বালানি তেল আমদানি করা হয়েছে, সে সম্পর্কে তথ্য দিল না কেন্দ্র। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) ২০২২ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত রাশিয়ার থেকে কত তেল কেনা হয়েছে, সে সম্পর্কে তথ্য জানতে চেয়ে আবেদন জমা পড়ে।

‘গোপনীয়’! রাশিয়া থেকে তেল কেনার পরিসংখ্যান দিল না কেন্দ্র, আরটিআই প্রশ্নে চুপ
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একান্তই গোপনীয় জানিয়ে রাশিয়ার থেকে কত জ্বালানি তেল আমদানি করা হয়েছে, সে সম্পর্কে তথ্য দিল না কেন্দ্র। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) ২০২২ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত রাশিয়ার থেকে কত তেল কেনা হয়েছে, সে সম্পর্কে তথ্য জানতে চেয়ে আবেদন জমা পড়ে। শুধু তাই নয়, আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল, ওএনজিসি বিদেশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি আলাদা আলাদা করে কত তেল আমদানি করেছে, তাও জানতে চাওয়া হয়। এর উত্তরে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের অধীনস্ত পেট্রলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল (পিপিএসি) জানিয়েছে, ‘এই বাণিজ্যিক তথ্যগুলি অত্যন্ত গোপনীয়। তাই এগুলি আরটিআই আইনের বাইরে।’ সেই যুক্তি মেনে নিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশনও (সিআইসি)। 

Advertisement

এ প্রসঙ্গে সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার (সিপিআইও) বলেন, ‘কোন দেশ থেকে কত তেল কেনা হয়েছে এবং কোন কোম্পানি কত অশোধিত তেল আমদানি করেছে, তার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। কারণ এগুলি বাণিজ্যিক তথ্য এবং অত্যন্ত গোপনীয়। তাই তথ্য জানার অধিকার আইনের আওতার বাইরে। তবে মোট কতটা তেল আমদানি করা হয়েছে, পিপিএসির ওয়েবসাইট থেকেই তা ডাউনলোড করা যায়।’ 
আরটিআই নিয়ে সিআইসিতে সওয়াল করতে গিয়ে আবেদনকারী বলেন, তিনি আসলে ভারতের জ্বালানি তেল ক্ষেত্র কীভাবে কাজ করে, তা বুঝতে চান। উত্তরে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ‘চলতি ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই নিয়ে তথ্য প্রকাশ পেলে অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এতে কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থের উপর বিরূপ প্রভাব পড়বে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ