Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লুকানো মোবাইল ধরতে গিয়ে একাদশ শ্রেণির ছাত্রের ব্যাগে উদ্ধার কন্ডোম

প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘লুকিয়ে’ স্মার্টফোন নিয়ে আসার অভিযোগ ছিল পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।

লুকানো মোবাইল ধরতে গিয়ে একাদশ শ্রেণির ছাত্রের ব্যাগে উদ্ধার কন্ডোম
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘লুকিয়ে’ স্মার্টফোন নিয়ে আসার অভিযোগ ছিল পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। মোবাইল খুঁজতে সোমবার শুরু হয়েছিল ব্যাগ তল্লাশি। তাতে বেরিয়ে আসে বেশ কিছু মোবাইল ফোন। কিন্তু শেষ পর্যন্ত একটি ব্যাগ খুলতেই বদলে গেল চিত্র! একাদশ শ্রেণির এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল কন্ডোমের প্যাকেট। ঘটনাকে ঘিরে মুর্হূতেই ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি হাবড়া থানার মছলন্দপুরের একটি স্কুলের। 

Advertisement

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে মোবাইল আনা বন্ধ করতে মাঝেমধ্যেই পড়ুয়াদের ব্যাগ তল্লাশি করেন শিক্ষকরা। সোমবারও আচমকা শুরু হয় তল্লাশি। একাদশ শ্রেণির কয়েকজন পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয় স্মার্টফোন। অন্য এক পড়ুয়ার ব্যাগে পাওয়া যায় কন্ডোমের প্যাকেট। বিষয়টি জানাজানি হতেই স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। পার্শ্ববর্তী বাইগাছি ফাঁড়ির পুলিশ স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকরা। প্রকাশ্যে কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্কুলে মোবাইল নিয়ে আসা ঠেকাতেই এদিন শিক্ষকরা সারপ্রাইজ চেকিং করছিলেন। এক ছাত্রের ব্যাগ থেকে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এটি স্কুলের অভ্যন্তরীণ বিষয়। প্রধান শিক্ষকই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। বিষয়টি জানাজানি হতেই বিভিন্নমহলে শোরগোল পড়ে গিয়েছে। এরপর ওই কীর্তিমান ছাত্রকে ধমক দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি তার কাছে এর কারণ জানতেও চান। আগামীতে এই কাজ করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাকে বলেও জানিয়ে দেওয়া হয়েছে স্কুলের তরফে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ