Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে বি জে মার্কেট ঘিরে বাড়ছে উদ্বেগ, দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি, ছাদের কার্নিস থেকে চাঙড় ভেঙে দুর্ঘটনা

সোমবার সল্টলেকের বি জে মার্কেটের গেটের মুখে ছাদের কার্নিস থেকে ভেঙে পড়েছিল চাঙড়।

সল্টলেকে বি জে মার্কেট ঘিরে বাড়ছে উদ্বেগ, দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি, ছাদের কার্নিস থেকে চাঙড় ভেঙে দুর্ঘটনা
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোমবার সল্টলেকের বি জে মার্কেটের গেটের মুখে ছাদের কার্নিস থেকে ভেঙে পড়েছিল চাঙড়। সে সময় ক্রেতা না থাকায় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ওই ঘটনার পর উদ্বেগ বেড়েছে। কারণ গত বছরই চাঙড় ভেঙে এক মহিলা জখম হয়েছিলেন। বারবার দুর্ঘটনা ঘটা এড়াতে দ্রুত সংস্কারের দাবি তুলেছেন দোকানদাররা। তাঁদের দাবি, তৈরি হওয়ার পর থেকে পূর্ণ সংস্কার হয়নি। করোনার সময় একবার রং করা হয়েছিল এবং টাইলস বসানো হয়েছিল। কিন্তু 

Advertisement

ক্রেতা ও বিক্রেতার সুরক্ষার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বিধাননগর পুরসভা। এবার পুর কর্তৃপক্ষ নজর দিক। বিক্রেতাদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও একই দাবি। পুরসভা বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বামফ্রন্ট সরকারের আমলে ১৯৯০-’৯১ সাল নাগাদ বি জে মার্কেট তৈরি হয়। প্রায় ৮৬টি দোকান আছে। এ জে, বি জে, বি কে এবং সি জে ব্লকের বাসিন্দাদের পাশাপাশি আরও তিন ব্লকের বাসিন্দা এখানে বাজার করতে আসে। এই মার্কেটের চারটি গেট। তার মধ্যে তিনটি প্রধান গেট। তার মধ্যে একটি গেটের উপরের অংশের ছাদের কার্নিস থেকে চাঙড় ভেঙে পড়ে। তারপর দোকানদাররা গেটটি অস্থায়ীভাবে বন্ধ করেন। কারণ উপরের অংশে ফাটল ধরেছে। ফের চাঙড় ভেঙে পড়লে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 
বি জে মার্কেটের এক ব্যবসায়ী রাজা বণিক বলেন, ‘অনেকদিন ধরেই এই মার্কেটের বেহাল দশা। আমরা আগে পুরসভাকে জানিয়েছিলাম। এই ঘটনার পর সবাই উদ্বেগে রয়েছি। এভাবে চাঙড় যদি মাথায় ভেঙে পড়ে তাহলে বিক্রেতা বা ক্রেতা উভয়েরই জীবন সংকটে পড়তে পারে। আমরা চাই দুর্ঘটনা এড়াতে পুরসভা সংস্কারের উদ্যোগ নিক।’ মার্কেটের সম্পাদক সুবীর সাহা বলেন, ‘এক বছর আগে একজন মহিলা জখম হয়েছিলেন। এদিন ভাগ্যিস কেউ ছিলেন না। তাহলে জীবনহানি হতে পারত। আমরা চাই ক্রেতা ও বিক্রেতার সুরক্ষার কথা ভেবে পুরসভা ব্যবস্থা নিক।’ নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ