Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের সুখবৃষ্টি আবাসনে উদ্বেগ, মিলল ‘কলিফর্ম’ ব্যাকটেরিয়া!

ফের উদ্বেগ নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের ই-ব্লকে। ডায়ারিয়া প্রকোপের পর রিজার্ভার ও ট্যাংক পরিষ্কারের পরেও জলে কলিফর্ম ব্যাকটেরিয়া মিলেছে। তাই বুধবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

ফের সুখবৃষ্টি আবাসনে উদ্বেগ, মিলল ‘কলিফর্ম’ ব্যাকটেরিয়া!
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের উদ্বেগ নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের ই-ব্লকে। ডায়ারিয়া প্রকোপের পর রিজার্ভার ও ট্যাংক পরিষ্কারের পরেও জলে কলিফর্ম ব্যাকটেরিয়া মিলেছে। তাই বুধবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ওই জল পানীয় হিসাবে যেন কেউ ব্যবহার না করেন, সে ব্যাপারে সচেতন করা হয়েছে আবাসিকদের। এ নিয়ে প্রচারও করা হয়। প্রসঙ্গত, সপ্তাহ দু’য়েক আয়েই সুখবৃষ্টি আবাসনের ই-ব্লকের শতাধিক আবাসিক ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি নজরে আসার পর মেডিকেল ক্যাম্প, বিকল্প পানীয় জল সরবরাহ সহ নানা তৎপরতা শুরু হয়। আবাসনের জলের নমুনা পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। তারপর এনকেডিএ কর্তৃপক্ষের তদারকিতে আবাসনের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং ওভারহেড ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। আবাসিকদের কথায়, মঙ্গলবার জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। বুধবার সেই রিপোর্ট এসেছে। তাতে ফের কলিফর্মের উপস্থিতি নজরে এসেছে। কবে সমস্যা মিটবে, সেদিকে তাকিয়ে রয়েছেন আবাসিকরা। প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ