Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বকেয়া না মেটানোর অভিযোগ

দীর্ঘদিন পর বক্স অফিসের খরা কাটিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। মুক্তির পর থেকে ভালো ব্যবসা করছে তাঁর অভিনীত ‘ভূত বাংলা’।

বকেয়া না মেটানোর অভিযোগ
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দীর্ঘদিন পর বক্স অফিসের খরা কাটিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। মুক্তির পর থেকে ভালো ব্যবসা করছে তাঁর অভিনীত ‘ভূত বাংলা’। তবে এবার ছবির বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে, ছবির সঙ্গে যুক্ত ভেন্ডারদের অভিযোগ অনেকের টাকা মেটানো হয়নি। একতা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্স। বকেয়া পারিশ্রমিক না মেটানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ছবি ভালো ব্যবসা করার পরেও কেন বকেয়া মেটানো হল না, সেই প্রশ্ন উঠছে। প্রযোজনা সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদারদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ