Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় নালিশ

বিজেপির নাম, দলের নেতা-মন্ত্রী এবং শ্রমিক সংগঠনের পরিচয় ব্যবহার করে টোটোচালক ও দোকানদারদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে হাওড়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

বিজেপির নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় নালিশ
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিজেপির নাম, দলের নেতা-মন্ত্রী এবং শ্রমিক সংগঠনের পরিচয় ব্যবহার করে টোটোচালক ও দোকানদারদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে হাওড়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই অভিযোগে কুঞ্জ বিহারি সান্থালিয়া নামের ওই নেতার বিরুদ্ধে হাওড়া ও ব্যাঁটরা থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলা নেতৃত্ব।

Advertisement

বিজেপির দাবি, দলের শ্রমিক সংগঠনের নামে বিল ও রসিদ ছাপিয়ে বিভিন্ন এলাকায় টোটোচালক এবং ছোটো ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগকারীদের বক্তব্য, বিজেপির কোনো অনুমোদিত শ্রমিক সংগঠনের নামে এই ধরনের অর্থ সংগ্রহের বৈধতা নেই। তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ তোলার অভিযোগে পুলিশের হস্তক্ষেপ চেয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অধীন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) নামে একটি শ্রমিক সংগঠন রয়েছে। এর বাইরে বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ব্যবহার করে কেউ যদি সংগঠনের পরিচয় দিয়ে অর্থ সংগ্রহ করেন, তা প্রতারণার শামিল। সেই কারণেই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কুঞ্জ বিহারি সান্থালিয়া। তাঁর দাবি, কারও কাছ থেকে বেআইনিভাবে অর্থ নেওয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি এক লক্ষ টাকা দিতে রাজি। তিনি জানান, একটি সংস্থার মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে মাসে ১০ টাকা করে নিয়ে ৫০ হাজার টাকার মেডিক্লেমের সুবিধা করে দেওয়া হচ্ছে। সেই উদ্যোগকেই রাজনৈতিক উদ্দেশ্যে তোলাবাজি বলে প্রচার করা হচ্ছে। তাঁর আরও দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই অভিযোগ আনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ