Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বরুণ বিশ্বাস খুনে এবার জ্যোতিপ্রিয় ও মমতার নামে অভিযোগ দায়ের

বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের নামে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তের কাছে অভিযোগ করেন সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্য তথা মানবাধিকার কর্মী নন্দদুলাল বসু।

বরুণ বিশ্বাস খুনে এবার জ্যোতিপ্রিয় ও মমতার নামে অভিযোগ দায়ের
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের নামে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তের কাছে অভিযোগ করেন সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্য তথা মানবাধিকার কর্মী নন্দদুলাল বসু। তিনি অভিযোগ করেন, এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মদতদাতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দদুলাল বসুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক পূর্ব পরিকল্পনা মাফিক ভাড়াটে খুনি দিয়ে বরুণ বিশ্বাসকে খুন করিয়েছেন। জ্যোতিপ্রিয়র মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকায় এতদিন খুনের বিচার সেভাবে হয়নি। তিনি দাবি করেন, বর্তমান সরকার দ্রুত এই খুনের তদন্ত করে আসল দোষীদের শাস্তি দেবে। উল্লেখ্য, ২০১২ সালের ৫ জুলাই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন গাইঘাটা সুটিয়ার বাসিন্দা শিক্ষক বরুণ বিশ্বাস। প্রথম থেকেই মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যুক্ত থাকার দাবি জানিয়ে এসেছে পরিবারের সদস্যরা। সম্প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে খুনের বিচার  দাবি করেছেন তাঁরা। রাজ্যে বাম শাসনে খুন, ধর্ষণ সহ একাধিক অসামাজিক কার্যকলাপ সুটিয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। মানবাধিকার কর্মী নন্দদুলাল বসু বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীরা এই এলাকাকে নরককুণ্ডে পরিণত করেছিল। বরুণ এলাকার সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। সেই কারণে তাঁকে খুন হতে হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ