অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী এবং পরিবারকে টার্গেট। তল্লাশি করা হবে তাঁদের গাড়ি। তাঁরা কোথায় যাচ্ছেন সে সম্পর্কে ট্র্যাক রাখা হবে। এমনই নির্দেশ নির্বাচন কমিশনের শীর্ষ পুলিশ আধিকারিকদের কাছে এসে পৌঁছেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো কমিশনের ওই নির্দেশ এসে পৌঁছেছে তৃণমূলের কাছে।
আরও গুরুত্বপূর্ণ, তৃণমূলের যত প্রার্থী ও যাঁরা ভোটের সঙ্গে যুক্ত নেতারা রয়েছেন তাদের গাড়ি এবং পরিবারের লোকজনদের উপর নজরদারি তল্লাশি চলবে, হোয়াটসঅ্যাপে পাঠানো এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, প্রচারে বাধা দেওয়ার চক্রান্ত তাদের সর্বস্তরের নেতাদের। প্রচারে চেকিংয়ের নাম করে হেনস্থা করা হবে নেতাদের। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, এই ধরণের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বিশেষ করে টার্গেট করা হচ্ছে, অভিষেক বন্দোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে। গোটা বিষয়টি অত্যন্ত অগণতান্ত্রিক, অভিযোগ তৃণমূলের। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস।