Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশের গাড়িতে নগদ মিললেই জেলে যেতে হবে, নির্দেশিকা জারি কমিশনের

পুলিশের গাড়িতে কোনও নগদ টাকা বহন করা যাবে না। ভোটের মুখে মঙ্গলবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

পুলিশের গাড়িতে নগদ মিললেই জেলে যেতে হবে, নির্দেশিকা জারি কমিশনের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশের গাড়িতে কোনও নগদ টাকা বহন করা যাবে না। ভোটের মুখে মঙ্গলবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। পুলিশ কমিশনারের এই নির্দেশিকা ইতিমধ্যে লাবাজারের সমস্ত ইউনিটের কর্তাদের কাছে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। কমিশন কলকাতার পুলিশকর্মীদের সতর্ক করে বলেছে, সরকারি গাড়িতে নগদ টাকা বহন করতে গিয়ে, কেউ ধরা পড়লে, তাঁর জেল হবে। স্বভাবতই এই নির্দেশিকাকে ঘিরে পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

এদিকে, এখনও রাজ্যের বেশ কিছু প্রভাবশালী পুলিশি নিরাপত্তা পাচ্ছে বলে উষ্মা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, স্বরাষ্ট্রসচিব, আইজি, ডিআইজি এবং এসপি’র মতো শীর্ষকর্তাদের অজান্তেই স্থানীয় থানার ওসি’রা প্রভাব খাটিয়ে বেআইনিভাবে এই নিরাপত্তা দিচ্ছেন। কমিশনের নির্দেশ, এই সমস্ত ওসি’দের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।  যদিও নির্বাচন কমিশনের এই নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা রয়েছে। অথচ তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন। একই কথা প্রযোজ্য সদ্য জেল ফেরত কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের ক্ষেত্রেও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ