Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাণিজ্যিক গাড়ির বাজার ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ার আশা

বছর দু’য়েক আগে বাসের বিক্রি যেভাবে বেড়েছিল, তাতে কিছুটা লাগাম পড়েছে এখন। বাণিজ্যিক গাড়ি হিসেবে ট্রাকের বাজারও তেমন ভালো নয়। তবু বাস ও ট্রাকের বাজার আগামী বছর বাড়বে বলে আশা প্রকাশ করল ক্রেডিট রেটিং সংস্থা ইক্রা।

বাণিজ্যিক গাড়ির বাজার ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ার আশা
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর দু’য়েক আগে বাসের বিক্রি যেভাবে বেড়েছিল, তাতে কিছুটা লাগাম পড়েছে এখন। বাণিজ্যিক গাড়ি হিসেবে ট্রাকের বাজারও তেমন ভালো নয়। তবু বাস ও ট্রাকের বাজার আগামী বছর বাড়বে বলে আশা প্রকাশ করল ক্রেডিট রেটিং সংস্থা ইক্রা। তাদের হিসেব, ২০২২-২৩ অর্থবর্ষে বাসের বিক্রি বেড়েছিল ১৬০ শতাংশ হারে। তার পরের বছর সেই বৃদ্ধির হার ২৭ শতাংশ হয়। চলতি অর্থবর্ষের প্রথম ন’মাস, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সেই বৃদ্ধির হার ১৬ শতাংশে পৌঁছেছে। আগামী অর্থবর্ষে তা ১০ শতাংশ হারে বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে কিছুটা ভালো যাবে ট্রাকের বাজার, দাবি ইক্রার। তাদের বক্তব্য, ২০২২-২৩ অর্থবর্ষে হাল্কা ও ভারী ট্রাকের বাজার যথেষ্ট ভালো গেলেও পরপর দু’বছর বিক্রিবাটা ভালো হয়নি। চলতি অর্থবর্ষের প্রথম ন’মাসে হালকা ও ভারী ট্রাকের বাজার কমেছে যথাক্রমে তিন ও সাত শতাংশ হারে। সেই বাজার ২০২৫-২৬ অর্থবর্ষে যথাক্রমে পাঁচ ও তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছে ক্রেডিট রেটিং সংস্থাটি। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়েছে। রাজ্যগুলিও তা বাড়িয়েছে। পাশাপাশি রাস্তা সম্প্রসারণের কাজ যেমন বাড়বে, তেমনই খনিজ পদার্থ উত্তোলন নির্ভর শিল্পের প্রসার হবে। এগুলি পণ্যবাহী গাড়ির বাজার টেনে তুলতে কিছুটা সাহায্য করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ