Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

মহিলাদের চেহারা নিয়ে মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ নয়: কর্ণাটক হাইকোর্ট

মহিলাদের চেহারা নিয়ে শুধুমাত্র মন্তব্য করা হলে তা সংবিধানের ৫০৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ নয়।

মহিলাদের চেহারা নিয়ে মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ নয়: কর্ণাটক হাইকোর্ট
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: মহিলাদের চেহারা নিয়ে শুধুমাত্র মন্তব্য করা হলে তা সংবিধানের ৫০৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ নয়। কারণ এতে মহিলাদের সম্ভ্রমহানির কোনো বিষয় থাকে না। শনিবার এক মামলার শুনানিতে এমনটাই জানাল কর্ণাটক হাইকোর্ট। ২০২৩ সালে এক মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর চেহারা নিয়ে এক ব্যক্তি অশালীন মন্তব্য করেছেন। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করে। তবে অভিযোগকারী হাইকোর্টে চ্যালেঞ্জ করে। সেই আবেদনের শুনানিতে বিচারপতি এস আর কৃষ্ণকুমার বলেন, চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়নি। তাই নির্দিষ্ট ওই মামলায় মহিলার উদ্দেশে যে মন্তব্য করা হয়েছে তা শাস্তিযোগ্য অপরাধ নয়। বিচারক কৃষ্ণ কুমার বলেন, অভিযোগকারী ও অভিযুক্তের বয়ান অনুযায়ী পুলিশ এমন কোনো প্রমাণ জমা দিতে পারেনি, যাতে চেহারা নিয়ে মন্তব্যের জেরে অপরাধমূলক মামলা হিসাবে তা গ্রহণযোগ্য হয়। সেই কারণেই ওই মামলার খারিজ করে দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ