প্রথমবার কমেডি ঘরানায় কাজ করলেন অভিনেত্রী দিশা পাটানি। সদ্য মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবি অকপট আড্ডায় নায়িকা।
প্রথমবার কমেডি ঘরানায় কাজ করলেন অভিনেত্রী দিশা পাটানি। সদ্য মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবি অকপট আড্ডায় নায়িকা।
• প্রথমবার কমেডিতে। অভিজ্ঞতা কেমন?
•• কমেডি সত্যিই কঠিন। তবে সেটে এমন একটা দারুণ পরিবেশ ছিল যে কাজ করতে গিয়ে আমরা সবাই ভীষণ মজা করেছি।
• এতজন তারকা এই ছবিতে। নিজের চরিত্র স্পেস পাবে কি না, উদ্বেগ হয়নি?
•• আসলে সবটাই স্বাভাবিকভাবে হয়েছে। আমি ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির বড়ো ভক্ত। আর এর আগে কখনও মাল্টিস্টারার ছবিতে কাজ করিনি। তাই এই সুযোগটা ছাড়তে চাইনি।
• এতজন অভিনেতার সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
•• এক কথায় বললে, দারুণ। প্রতিদিন যেন উৎসবের মতো কাটত। কেউ না কেউ সবসময় মজা করতেন, গল্প শোনাতেন বা দৃশ্যে নতুন কিছু করার চেষ্টা করতেন। এত অভিজ্ঞ অভিনেতাদের কাজ দেখেই অনেক কিছু শিখেছি। শ্যুটিংয়ের ফাঁকে আমরা নানা ধরনের খেলাতেও মজে থাকতাম।
• ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের ভালোবাসা রয়েছে। কোনো চাপ ছিল?
•• অবশ্যই। এমন জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হলে বাড়তি দায়িত্ব তো থাকবেই। দর্শকরা এই ফ্র্যাঞ্চাইজিকে ভীষণ ভালোবাসেন। আমি চাই আমার চরিত্রটিও তাঁদের ভালোলাগুক।
• শুটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
•• একসঙ্গে অ্যাকশন এবং কমেডি সামলানো। বিশেষ করে কমেডি আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তখন বুঝেছি, কমেডিতে টাইমিংই সবকিছু। আর যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁরা সবাই এই ঘরানার কিংবদন্তি। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করাটা আমার কাছে চ্যালেঞ্জ।
শামা ভগত, মুম্বই