Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

দুষ্কৃতীদের হুমকি, উত্তরপ্রদেশে শো বন্ধ কমেডিয়ানের

রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করেছিলেন কমেডিয়ান পুলকিত মানি।

দুষ্কৃতীদের হুমকি, উত্তরপ্রদেশে শো বন্ধ কমেডিয়ানের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করেছিলেন কমেডিয়ান পুলকিত মানি। মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত সেই অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী মোদি এমনকি তাঁর মাকেও অপমান করেছেন পুলকিত ও রাহুল। এরপরেই উত্তরপ্রদেশের তিন শহরে নিজের অনুষ্ঠান বাতিল করলেন পুলকিত। রবিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, নয়ডা, লখনউ ও কানপুরের অনুষ্ঠান বাতিল হয়েছে। কিন্তু কেন? এক্স হ্যান্ডলে পুলকিত লিখেছেন, ‘অনিবার্য কারণবশত নয়ডার অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। আমি ক্ষমাপ্রার্থী।’ ঠিক কী কারণে ওই অনুষ্ঠান বাতিল হয়েছে তা নিয়ে জল্পনার মধ্যেই অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘দুষ্কৃতীদের বারংবার হুমকির জেরে লখনউ এবং কানপুরের অনুষ্ঠানও বাতিল করা হল।’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্ক্রিনশট শেয়ার করে পুলকিত দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁকে লাগাতার গালিগালাজ করা হচ্ছে।  ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ