সিকিমের ছাতেন সেনা ছাউনিতে ধসে নিখোঁজদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল প্রিতপাল সিং সান্ধু, সুবেদার ধরমবীর, নায়েক সুনীলাল মুচাহারি, সিপাই সাইনুদ্দিন পিকে, অবসরপ্রাপ্ত স্কোয়ার্ডন লিডার আরতি সান্ধু ( প্রিতপাল সিংয়ের স্ত্রী), তাঁদের মেয়ে আমিরা সান্ধু। সেনার তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা রয়েছে।



