সোমবার সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে মাছ বোঝাই একটি গাড়ি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। চালক ও তার সহকারী গাড়িতে আটকে পরেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ সহ দমকল। তারা দুজনকে উদ্ধার করেছে। দুজনকেই জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



