Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি সমস্যাতেই কলেজ এখনও অধরা, বলছেন গোলাম রব্বানি

জমির অভাবেই গোয়ালপোখরে কলেজ স্থাপন সম্ভব হয়নি বলে অকপট স্বীকারোক্তি বিদায়ী বিধায়ক গোলাম রব্বানির। নির্বাচনে বিরোধীরা কলেজের দাবিকে ইস্যু করেছে।

জমি সমস্যাতেই কলেজ এখনও অধরা, বলছেন গোলাম রব্বানি
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাজল মণ্ডল, ইসলামপুর: জমির অভাবেই গোয়ালপোখরে কলেজ স্থাপন সম্ভব হয়নি বলে অকপট স্বীকারোক্তি বিদায়ী বিধায়ক গোলাম রব্বানির। নির্বাচনে বিরোধীরা কলেজের দাবিকে ইস্যু করেছে। কলেজ না থাকায় উচ্চশিক্ষার ক্ষেত্রে স্থানীয় যুবক যুবতীদের বাইরে যেতে হচ্ছে বলে অভিযোগ। কলেজের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ হয়নি।

Advertisement

গোয়ালপোখরের তিনবারের বিধায়ক গোলাম রব্বানি এবারও প্রার্থী হয়েছেন। তৃণমূল সরকারের জমানায় একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন। স্বাভাবিক ভাবেই উচ্চশিক্ষার প্রসারে তাঁর পদক্ষেপের আশায় ছিলেন গোয়ালপোখরের জনগণ। 
কিন্তু কলেজ হয়নি। 
কংগ্রেস প্রার্থী মাসুদ মহম্মদ নাসিম এহসান বলেন, গোলাম রব্বানি ১৫ বছরে ৬ টি দপ্তরের মন্ত্রী ছিলেন। কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কলেজ করতে পারেননি। স্থানীয় যুবক যুবতীদের কলেজে পড়তে বাইরে যেতে হচ্ছে। 
গোলাম রব্বানি বলেন, কলেজ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু কোথাও পর্যাপ্ত জমি পাইনি। জমি পেলে অবশ্যই কলেজ হবে।
স্নাতকস্তরে পড়াশোনার জন্য গোয়ালপোখরের ছাত্রছাত্রীদের ইসলামপুর কিংবা বিহারের কিষানগঞ্জে ভর্তি হতে হয়। এতে ভাড়া যেমন বেশি লাগে, তেমনি সময়ও বেশি লাগে। ফলে অনেকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ উচ্চশিক্ষার জন্য আলিগড় বিশ্ববিদ্যালয়ে চলে যান। দরিদ্র পরিবারের পক্ষে বাইরে থেকে পড়াশোনা করা সম্ভব হয় না। ছাত্রীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি।
বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস বলেন, এবার ডবল ইঞ্জিনের সরকার হবে। মানুষের দাবি পূরণ হবে। গোয়ালপোখরে কলেজ হবে। • প্রচারে গোলাম রব্বানি। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ