Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সোমবার থেকে কলেজে ভরতির আবেদন

উচ্চমাধ্যমিক এবং সর্বভারতীয় স্কুল বোর্ডগুলির দ্বাদশের পরীক্ষার ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সোমবার থেকে শুরু হবে কলেজগুলিতে ভরতির অনলাইন আবেদন প্রক্রিয়া।

সোমবার থেকে কলেজে ভরতির আবেদন
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চমাধ্যমিক এবং সর্বভারতীয় স্কুল বোর্ডগুলির দ্বাদশের পরীক্ষার ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সোমবার থেকে শুরু হবে কলেজগুলিতে ভরতির অনলাইন আবেদন প্রক্রিয়া। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ইতিমধ্যে সেই বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিকেলের দিকে খুলে দেওয়া হতে পারে পোর্টাল। গত বছর পোর্টাল চালু করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে পোর্টালে বেশ কিছু পদ্ধতিগত এবং প্রযুক্তিগত পরিবর্তনের জন্য সময় লেগেছে বলে যুক্তি ছিল উচ্চশিক্ষা দপ্তরের। তবে, ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ বছর অবশ্য সরকার আগে নির্দেশ দিয়েছিল, ফলপ্রকাশের পরে অ্যাডমিশন শুরু করতে আর দেরি বরদাস্ত করা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ