Bartaman Logo
৭ জুলাই, ২০২৬

প্রথম বর্ষাতেই ধস ৭ হাজার কোটির পুনে-মুম্বই টানেলে

মুম্বই-পুনে টানেলে প্রথম বর্ষাতেই ধস, ৭ হাজার কোটি টাকার প্রকল্প ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি বিপজ্জনক, বিস্তারিত পড়ুন।

প্রথম বর্ষাতেই ধস ৭ হাজার কোটির পুনে-মুম্বই টানেলে
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বৃষ্টিতে বেহাল মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে। ধসের কারণে এদিন ওই সড়কের নয়া টানেলে গাড়ি চলাচল বাতিল করা হয়েছে। মাত্র ন’সপ্তাহ আগে খান্ডালা ঘাটের কাছে ওই এক্সপ্রেসওয়ের মিসিং লিঙ্কের উদ্বোধন হয়েছিল। খরচ হয়েছিল ৬ হাজার ৬৯৫ কোটি টাকা। মুম্বইয়ে বর্ষার প্রথম বৃষ্টিতেই ধস নেমে সেই টানেলের একাংশ বন্ধ। কয়েক দিনের বৃষ্টিতেই বিপুল খরচে তৈরি ওই টানেলের এই দশা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে। টানেলের মুখে দাঁড়িয়ে বুলডোজার। আর পাহাড়ের উপর থেকে ঝরনার মেতা জল নেমে আসছে। 

Advertisement

দুর্ঘটনাপ্রবণ খান্ডালা ঘাট থেকে গাড়ির চাপ কমাতেই এই টানেলের উদঘাটন করা হয়েছিল। পরিকল্পনা ছিল, ১৯.৮ কিলোমিটারের খান্ডালা ঘাট সেকশনের থেকে আরও কম সময়ে মাত্র ১৩.৩ কিলোমিটারের এই বাইপাস দিয়ে মুম্বই-পুনে যাতায়াত। এই টানেল দিয়ে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই মুম্বই থেকে পুনে পৌঁছানো যেত। অথচ উদ্বোধনের দু’মাস কাটতে না কাটতেই এই বিপর্যয় আদতে টানেলের পরিকাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। রাজ্য হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে প্রথম টানেলের একেবারে মুখে পুনে থেকে মুম্বই আসার পথে ধস নামে। এর জেরে টানেলের একদিক থেকে লাগাতার ঝরনার মতো জল রাস্তায় পড়ছে। এই অবস্থায় ওই টানেলের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। সে কারণেই মুম্বই অভিমুখের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে দু’দিকের পরিবহণ বন্ধ ছিল। পরে পুনেগামী রাস্তা খুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ