Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঠান্ডা লাগার ওষুধ ‘সিগারেটে টান’, চিকিৎসকের নির্দেশে বিতর্ক

ঠান্ডা লেগেছিল পাঁচ বছর বয়সি বালকের। উত্তরপ্রদেশের জালাউনের কুথৌন্দের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে।

ঠান্ডা লাগার ওষুধ ‘সিগারেটে টান’, চিকিৎসকের নির্দেশে বিতর্ক
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ঠান্ডা লেগেছিল পাঁচ বছর বয়সি বালকের। উত্তরপ্রদেশের জালাউনের কুথৌন্দের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। উপশমের জন্য তাকে সিগারেটে সুখটান দেওয়ার নিদান দিলেন এক চিকিৎসক। গত বুধবার প্রকাশ্যে আসা এক ভিডিওর মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসে। তারপরই শুরু বিতর্ক। ইতিমধ্যে ওই চিকিৎসককে বদলি করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বসে রয়েছে অসুস্থ শিশুটি। তার মুখে একটি সিগারেট ধরে জ্বালিয়ে দেন চিকিৎসক। তাকে বারবার টান দিতে বলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি মার্চ মাসের। গত ২৮ মার্চ তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসডি চৌধুরীর নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে। তদন্তের পর রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ