Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

মোহন ভাগবত নয়, তরুণ মুখের সঙ্গে আলোচনা চান ককরোচ-প্রধান দিপকে

প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্রছাত্রীদের আন্দোলনের ঢেউয়ে উত্তাল হয়েছে দেশ। সেই আবহেই এবার জেন আলফা ও জেন জি পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার উদ্যোগ নিয়েছেন স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত।

মোহন ভাগবত নয়, তরুণ মুখের সঙ্গে আলোচনা চান ককরোচ-প্রধান দিপকে
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র): প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্রছাত্রীদের আন্দোলনের ঢেউয়ে উত্তাল হয়েছে দেশ। সেই আবহেই এবার জেন আলফা ও জেন জি পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার উদ্যোগ নিয়েছেন স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী বৃহস্পতিবার মুম্বইয়ে ১৫ থেকে ১৯ বছর বয়সি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন সরসংঘচালক। গোটা দেশের শতাধিক শহরের দু’হাজারের বেশি পড়ুয়ার ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। আরএসএস প্রধানের এই উদ্যোগ নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, যুবসমাজের সঙ্গে আলোচনার উদ্যোগ স্বাগত। তবে আলোচনাকারী প্রতিনিধি কোনো তরুণ তুর্কি মুখ হলে আরও ভালো হয়।

Advertisement

ছাত্রছাত্রীদের সঙ্গে মোহন ভাগবতের আলোচনার আসন্ন কর্মসূচি নিয়ে সিজেপি প্রতিষ্ঠাতার কী মত? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে দিপকে এদিন বলেন, ‘আলোচনা হচ্ছে, এটা খুবই ভালো। তবে আলোচনাকারী হিসাবে তরুণ মুখ বাছাই করা হলে আরও ভালো হবে। আলোচনার রাস্তায় আসতে যুবসমাজ বাধ্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্টাগ্রামে রিল পোস্ট করেছেন। মোহন ভাগবতও জেন জি-র সঙ্গে আলাপচারিতা করতে চাইছেন। দেরিতে হলেও তাঁরা বুঝতে পারছেন, জেন জি-কে অবহেলা, অবজ্ঞা করা যায় না। তাঁরা বুঝেছেন, কথা বলা দরকার। কারণ তরুণরাই দেশের ভবিষ্যৎ। তবে আমি বলতে চাই, (তরুণদের সাথে আলাপচারিতায়) যাদের মুখ দেখা যাবে, তাঁরা যদি জেন ​​জি বা তরুণ প্রজন্মের হয়, তাহলে আরও ভালো হবে। ৭০-৮০ বছর বয়সি মানুষ কথা বললে সেটা ভালো। কিন্তু এতে জেন জি কী পাবে? জেন জি-র তরুণ প্রতিনিধিত্ব প্রয়োজন। তরুণরাই যদি তরুণদের সঙ্গে আলাপচারিতা করে, তাহলে তো আরও ভালো।’

Advertisement
সম্পর্কিত সংবাদ