Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কয়লা পাচার: শত কোটির সম্পত্তি অ্যাটাচ করল ইডি

কয়লা পাচার মামলায় আরো একশো কোটি টাকার সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি। কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর, তদন্তে একটি কোম্পানির নাম উঠে আসে। দেখা যায় সেখানে কয়লা পাচারের টাকা ঢুকেছে।

কয়লা পাচার: শত কোটির সম্পত্তি অ্যাটাচ করল ইডি
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা পাচার মামলায় আরো একশো কোটি টাকার সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি। কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর, তদন্তে একটি কোম্পানির নাম উঠে আসে। দেখা যায় সেখানে কয়লা পাচারের টাকা ঢুকেছে। তদন্তকারীদের নজরে আসে, ওই কোম্পানির নামে বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে। রয়েছে ফিক্সড ডিপোজিট ও মিউচুয়াল ফান্ডেও সঞ্চয়। তথ্য-প্রমাণ সম্পর্কে নিশ্চিত হয়েই এই সম্পত্তি, এফডি ও মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টগুলি অ্যাটচ করেছে ইডি। এগুলির মোট পরিমাণ একশো কোটি টাকা! এই নিয়ে কয়লা পাচার মামলায় এখনো পর্যন্ত ৩২২ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তির অ্যাটাচমেন্ট হয়েছে বলে ইডি সূত্র জানিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ