Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গতি ও বাউন্সি উইকেট চান কোচ ম্যাকালাম

নাচতে না জানলে উঠোন বাঁকা। ইংল্যান্ড দলের অবস্থা এখন সেরকমই। এজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানে হেরে পিচকে দুষছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম, ‘দ্বিতীয় টেস্টে আমরা ভালো খেলতে পারিনি।

গতি ও বাউন্সি উইকেট চান কোচ ম্যাকালাম
  • ৯ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লন্ডন: নাচতে না জানলে উঠোন বাঁকা। ইংল্যান্ড দলের অবস্থা এখন সেরকমই। এজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানে হেরে পিচকে দুষছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম, ‘দ্বিতীয় টেস্টে আমরা ভালো খেলতে পারিনি। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তও ভুল। তাছাড়া এই ধরনের পিচ আমাদের পছন্দ নয়। আরও গতি ও বাউন্স চাই। আশা করি, পরের ম্যাচে আমরা এরকম পিচ পাব।’ আসলে ম্যাকালাম জানেন, বাকি তিনটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ছেলেদের আগলে রাখাটা জরুরি। মনোবলে চিড় ধরলে আরও জাঁকিয়ে বসার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। ফলে, উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি নজর ঘোরানোর চেষ্টা করছেন বলে মত ওয়াকিবহাল মহলের।

Advertisement

দ্বিতীয় টেস্ট হারের পর ঘরে-বাইরে সমালোচিত ইংল্যারন্ড। এজবাস্টনে ব্যাটিং, বোলিং—কোনও বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিতে পারেনি স্টোকস ব্রিগেড। আর সেই কারণে তোপ দেগেছেন প্রাক্তন ক্রিকেটার জেফ্রি বয়কট। তিনি বলেছেন, ‘ক্রিস ওকস এখন অচল আধুলি। ওর বলের গতি ক্রমশ পড়ছে। উইকেট নিতে পারে না। তা সত্ত্বেও ওকে খেলানো হচ্ছে। কারণ, ব্যাটিংয়ে ধস নামলে যাতে ও সামাল দিতে পারে। টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত ওকস ভালো, কিন্তু অ্যান্ডারসন নয়।’ পাশাপাশি জ্যাক ক্রলিকেও বিদ্রুপ করে বয়কটের মন্তব্য, ‘৫৬টা টেস্ট খেলে ফেলল, কিন্তু কিছুই শিখতে পারল না। কালেভদ্রে একটা বড় রান করে আর তা ভাঙিয়ে খায়। এই ধরনের ব্যাটারের উপর শুরুতে ভরসা রাখা উচিত নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ