Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চেন্নাই ম্যাচের প্রস্তুতিতে ডেড বল মুভে জোর কোচ লোবেরার

সের্গিও লোবেরা বনাম ক্লিফোর্ড মিরান্ডা। একদিকে দিমি, রবসন তো অন্যদিকে নাগুয়েরো, বেনাম্মার। সোমবার আইএসএলে মোহন বাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান।

চেন্নাই ম্যাচের প্রস্তুতিতে ডেড বল মুভে জোর কোচ লোবেরার
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সের্গিও লোবেরা বনাম ক্লিফোর্ড মিরান্ডা। একদিকে দিমি, রবসন তো অন্যদিকে নাগুয়েরো, বেনাম্মার। সোমবার আইএসএলে মোহন বাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান। সপ্তাহের প্রথম দিন ম্যাচ জমানোর সব মশলাই মজুত। প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ২-০ গোলে বশ মানায় লোবেরা ব্রিগেড। অন্যদিকে, মুম্বইয়ের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে চেন্নাই। ফুটবলের মক্কায় মারকাটারি ফুটবলের মঞ্চ তৈরি। এদিনই কলকাতায় পৌঁছে গেল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দল। ম্যাচের আগের দিন রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন সারবে তারা।

Advertisement

এদিন যুবভারতীতে ইস্ট বেঙ্গল বনাম দিল্লি ম্যাচ শুরু হতেই গুটিগুটি পায়ে প্রস্তুতিতে নামলেন মনবীররা। ৪০ মিনিটের ট্রেনিংয়ে নতুনত্ব কোথায়? অধিকাংশ সময় ডেড বল মুভমেন্টে জোর দিলেন সের্গিও লোবেরা। কখনও রবসন, কখনও কামিংস একের পর এক ক্রস ভাসালেন। ফ্রি-কিক ও কর্নারের ক্ষেত্রে লিস্টন কোলাসোও অপশন বাড়াবেন। ইনস্যুইং মেশানো সেন্টারে ম্যাকলারেন বা আলবার্তো জাল কাঁপালেই হাততালি দিলেন সবুজ-মেরুন সারথি। এই পর্বে পালা করে হেড দিতে উঠলেন জোড়া বিদেশি ডিফেন্ডার আলবার্তো ও আলড্রেড। দুই দীর্ঘদেহী ডিফেন্ডার হেডে পারদর্শী। কেরলের বিরুদ্ধেও পরিবর্ত হিসাবে নেমে লক্ষ্যভেদ করেন আলড্রেড। সেই অস্ত্রে শান দিলেন লোবেরা। বোঝাই যাচ্ছে, বৈচিত্র্য বাড়াতে চেষ্টা করছেন তিনি। আসলে চেন্নাইয়ানের মাঝমাঠ বেশ শক্তিশালী। তুলনায় দুর্বল রক্ষণ। আর সেখানেই আঘাত হানতে চান স্প্যানিশ কোচ। ১৩ ম্যাচের লিগে পয়েন্ট নষ্টের বিলাসিতা দেখাতে নারাজ তিনি।

সম্পর্কিত সংবাদ