Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

চেলসিতে জয় দিয়ে শুরু কোচ আলোন্সোর

ফুটবল জীবনে একাধিকবার তিনি ছিলেন প্রতিপক্ষ শিবিরে। তবে কোচ হিসাবে প্রথমবার চেলসির ডাগ-আউটে দাঁড়িয়ে জয়ের মুখ দেখলেন জাবি আলোন্সো

চেলসিতে জয় দিয়ে শুরু কোচ আলোন্সোর
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ফুটবল জীবনে একাধিকবার তিনি ছিলেন প্রতিপক্ষ শিবিরে। তবে কোচ হিসাবে প্রথমবার চেলসির ডাগ-আউটে দাঁড়িয়ে জয়ের মুখ দেখলেন জাবি আলোন্সো। সোমবার প্রিমিয়ার লিগে মরশুমের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ‘দ্য ব্লুজ’। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে হোয়াও পেড্রো, মরগ্যান রজার্স ও কোল পামার। ফুলহ্যামের দুই গোলদাতা জোশ কিং ও গনজালো গার্সিয়া। ম্যাচে জিতলেও ছেলেদের খেলায় খুব একটা সন্তুষ্ট নন আলোন্সো। বিশেষত রক্ষণের ভুলে দু’গোল হজম করতে হয় চেলসিকে। লিগ কাপের ম্যাচের আগে এই জায়গায় আরও উন্নতি চান তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ