Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ সকাল থেকেই দামি সিএনজি, দিল্লিতে বাড়ল জ্বালানির দর

ফের বাড়ল সিএনজির দাম। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধির জেরে দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় দাম বাড়ল সিএনজির

আজ সকাল থেকেই দামি সিএনজি, দিল্লিতে বাড়ল জ্বালানির দর
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৯:৩১
Prefer us on Google

নয়াদিল্লি, ২৯ আগস্ট: ফের বাড়ল সিএনজির দাম। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধির জেরে দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় দাম বাড়ল সিএনজির। আইজিএলের পক্ষ থেকে প্রতি কেজি সিএনজিতে ৩.৮৯ টাকা দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। আজ শনিবার সকাল থেকেই এই নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ৮৩.০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬.৯৮ টাকা। গুরুগ্রামে নতুন দাম ৯২.০১ টাকা এবং গাজিয়াবাদে ৯৫.৫৯ টাকা প্রতি কেজি। আইজিএলের ঘোষণায় নয়ডায় প্রতি কেজি সিএনজির দাম ৯৫.৫৯  টাকা। 

Advertisement

আইজিএল মারফত জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সমস্যার কারণে জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। যার ফলে হরমুজ প্রণালি দিয়ে এলএনজির জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিএনজি উৎপাদনে ব্যবহৃত গ্যাসের অধিকাংশ অংশ এলএনজি থেকে আসে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সেই খরচে। এতদিন আন্তর্জাতিক বাজারে আমদানি করা গ্যাসের দামে বড়োসড়ো অস্থিরতা থাকলেও, দিল্লির সিএনজি গ্রাহকদের উপর তার প্রভাব অনেকটাই কম রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই দাম বাড়ানো জরুরি হয়ে পড়ে। সিএনজির এই দাম বাড়ার ফলে কতটা প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর তা এখন তা দেখার বিষয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ