আর কিছুক্ষণের মধ্যেই ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনের উদ্দ্যেশে কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সমস্ত জেলাশাসকদের প্লাবন পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ সরবরাহ নিয়ে বার্তা দেওয়া হল নবান্নের তরফে। সকাল ১০টা থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে প্লাবিত এলাকায় নজরদারি বৃদ্ধির নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।



