উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলে বর্ষার মধ্যেই ৫৬২ একর জমিতে বন্যপ্রাণীদের জন্য ঘাস লাগানোর কাজ শেষ করতে হবে। রিভিউ বৈঠক থেকে বুধবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। খাবারের অভাবে অনেক সময় বন্যপ্রাণীরা জঙ্গলের বাইরে বেরিয়ে আসছে। জঙ্গলে তাদের খাবারের যেন ঘাটতি না থাকে। বন দপ্তরকে বিষয়টি দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।



