Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় কখন বৃষ্টির সম্ভাবনা?

কলকাতায় গরমের দাবদাহ থেকে আপাতত মুক্তি। স্বস্তি ফিরেছে শহরে। এক সপ্তাহ আগের তুলনায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে কমেছে।

মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় কখন বৃষ্টির সম্ভাবনা?
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় গরমের দাবদাহ থেকে আপাতত মুক্তি। স্বস্তি ফিরেছে শহরে। এক সপ্তাহ আগের তুলনায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে কমেছে। আজ মঙ্গলবারও সকালে শহরের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর বিক্ষিপ্ত ভাবে শহরের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। আগামী ২-৩ ঘণ্টায় বৃষ্টি আসতে পারে দুই ২৪ পরগনার বিভিন্ন অংশে। আজ, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রির আশেপাশে। সোমবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১.৩ ডিগ্রি ও ২৫.৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৮ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০৩৭.৫ মিমি।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের দোরগোড়ায় এসেই পড়েছে। এখন গোটা রাজ্যে চলছে প্রাক-বর্ষার বৃষ্টি। তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব। এর ফলে চলতি সপ্তাহে গোটা রাজ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও কাল, বুধবার থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। আগামী বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ