Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা

সেপ্টেম্বরের শেষার্ধেও শহর কলকাতায় ভ্যাপসা গরম অব্যাহত। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও আকাশ রয়েছে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আকাশ এমনই থাকবে।

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেপ্টেম্বরের শেষার্ধেও শহর কলকাতায় ভ্যাপসা গরম অব্যাহত। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও আকাশ রয়েছে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আকাশ এমনই থাকবে। এর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে দিনের গরম কিছুটা হলেও কমতে পারে, তবে আর্দ্রতার কারণে অস্বস্তি জারি থাকবে।

Advertisement

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। যা যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি।

বাতাসে আর্দ্রতার মাত্রা অত্যন্ত বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া জারি ছিল রবিবারেও। সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন আর্দ্রতা ৭০ শতাংশ রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, কলকাতায় আপাতত ভ্যাপসা গরমের সঙ্গেই থাকবে ছিটেফোঁটা বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির কাঁটা ফোটার সম্ভাবনা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ