Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্লিন্ট ইস্টউডের অবসর

তাঁর কেরিয়ার সাত দশকের বেশি দীর্ঘ। তিনি ক্লিন্ট ইস্টউড। অভিনেতা, পরিচালক, প্রযোজক ও গল্পকার হিসাবে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

ক্লিন্ট ইস্টউডের অবসর
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• তাঁর কেরিয়ার সাত দশকের বেশি দীর্ঘ। তিনি ক্লিন্ট ইস্টউড। অভিনেতা, পরিচালক, প্রযোজক ও গল্পকার হিসাবে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ৯৬ বছর বয়সে অবসর নিলেন ক্লিন্ট। সদ্য তাঁর ছেলে কাইল ইস্টউড এই খবর নিশ্চিত করেছেন। ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’, ‘ডলারস ট্রিলজি’, ‘ডার্টি হ্যারি’র মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে আলোড়ন ফেলেছিল। কম সংলাপে, কেবল অভিব্যক্তিতে তাঁর আকর্ষণীয় অভিনয় মনে দাগ কাটতে বাধ্য। অভিনয়ই নয়, পরিচালনাতেও তাঁর মুনশিয়ানা প্রশংসনীয়। ‘আনফরগিভেন’, ‘মিস্ট্রিক রিভার’, ‘মিলিয়ন ডলার বেবি’, ‘চ্যালেঞ্জিং’, ‘আমেরিকান স্নাইপার’, ‘সলি’, ‘দ্য মোল’-এর মতো একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। কাজ করেছেন বিভিন্ন ঘরানা নিয়ে। অস্কার জিতেছেন চারবার। ক্লিন্টের অবসরে মন খারাপ হলিউডের।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ