Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

আটকে ছাড়পত্র

ফের সমস্যায় সলমন খান অভিনীত ‘মাতৃভূমি’। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে ফের বিপাকে পড়তে হয়েছে এই ছবিকে।

আটকে ছাড়পত্র
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের সমস্যায় সলমন খান অভিনীত ‘মাতৃভূমি’। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে ফের বিপাকে পড়তে হয়েছে এই ছবিকে। চীনের সঙ্গে ভারতের গলওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল এই সিনেমা। যদিও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এতে ক্ষতিগ্রস্ত হতে পারে দেখে ছবিতে একাধিক কাটছাঁট করার নির্দেশ দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। তা করার পর দ্বিতীয় সংস্করণে চীনের প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এখনও ছাড়পত্র পায়নি ছবিটি। কেন? তা অবশ্য স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, এখনও সন্তুষ্ট হতে পারেননি সেন্সর বোর্ডের আধিকারিকরা। সে কারণেই ছাড়পত্র আটকানো হয়েছে। আগামী আগস্টে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তার আগে ছবিটি ছাড়পত্র পায় কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ