Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় উপস্থাপনা

অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হল বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী অন্নপূর্ণা দেবীর স্পেশাল কভার। জিপিও-তে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী নিত্যানন্দ হলদিপুর, বসন্ত কাবরা

শাস্ত্রীয় উপস্থাপনা
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হল বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী অন্নপূর্ণা দেবীর স্পেশাল কভার। জিপিও-তে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী নিত্যানন্দ হলদিপুর, বসন্ত কাবরা, কলকাতা রিজিয়নের ডাইরেক্টর পোস্টাল সার্ভিসেস, সুকৃতি গুপ্ত প্রমুখ। অন্নপূর্ণা দেবীর জন্ম শতবর্ষে অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনদিন ব্যাপী বিশেষ শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জি ডি বিড়লা সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল পণ্ডিত মিলিন্দ রাইকার (বেহালা ), বিদূষী শুভ্রা গুহর (কন্ঠ সংগীত) উপস্থাপনা। দ্বিতীয় দিনে পণ্ডিত শান্তনু ভট্টাচার্য (কন্ঠ সংগীত), পণ্ডিত বসন্ত কাবরা (সরোদ) এবং তৃতীয় দিনে পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন ও রীতেশ প্রসন্ন (বাঁশি), বিদূষী অশ্বিনী ভিডে দেশপাণ্ডে (কন্ঠ সংগীত) পারফর্ম করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ