Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একাদশের প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা গ্রহণের সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সংসদ জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিতে হবে।

একাদশের প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা গ্রহণের সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সংসদ জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিতে হবে। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষাও ২৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে চলবে। তাই স্কুলগুলিকে বলা হয়েছে, প্রথমার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে দ্বিতীয়ার্ধে একাদশের পরীক্ষা নিতে পারে স্কুলগুলি। অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদ এদিন জানিয়েছে, ২০১৩ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মানো ছাত্রছাত্রীরাই মাধ্যমিকে বসার যোগ্য। তার পরে জন্মানো কোনো পড়ুয়ার নাম পাঠাতে নিষেধ করা হয়েছে স্কুলগুলিকে। সেরকম পড়ুয়াদের রেজিস্ট্রেশন বা অন্য কোনো নথি তৈরি করা হবে না পর্ষদের তরফে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি দাবি তুলেছে, প্রতি বছরের মতো এবারও ২০২৭ সালের মাধ্যমিকের রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের জন্য ফের পোর্টাল খোলা হোক। বহু স্কুলই নিজস্ব গাফিলতি বা পড়ুয়াদের অনুপস্থিতির কারণে সেই নথি জমা দিতে পারেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ