Bartaman Logo
৯ জুন, ২০২৬

হোস্টেলে রড দিয়ে সহপাঠীকে হত্যা, অভিযুক্ত নবম শ্রেনীর ছাত্র

এবার নবম শ্রেনীর এক ছাত্রের হাতে খুন হলো তারই একই সহপাঠী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বল্লারি জেলায় গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের হোস্টেলের ভিতরে

হোস্টেলে রড দিয়ে সহপাঠীকে হত্যা, অভিযুক্ত নবম শ্রেনীর ছাত্র
  • ৮ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ৮ মার্চ: নবম শ্রেনীর এক ছাত্রের হাতে খুন হলো তারই এক সহপাঠী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বল্লারি জেলার একটি বেসরকারি স্কুলের হোস্টেলের ভিতরে। অভিযোগ রবিবার মাঝরাতে সবাই যখন ঘুমের ঘোরে ঠিক সেই সময়  হোস্টেলের ভিতরে নবম শ্রেনীর এক ছাত্র একটি লোহার রড দিয়ে আচমকাই তান্ডব চালায় তারই সহপাঠীদের উপর। সেই সঙ্গে হোস্টেলের নিরাপত্তারক্ষীকেও হামলা চালায় ওই নাবালক। স্কুলে হওয়া ছোটো একটি বিবাদের জেরে এই ঘটনা ঘটে এমনটাই জানায় পুলিশ। এই হামলায় একজন মারা যায় এবং সাতজন আহত হয়।

Advertisement

স্কুল কতৃপক্ষ লোহার রড দিয়ে খুন হয়েছে জানালেও মৃত ছাত্রের পরিবারের দাবি, ছুড়ি দিয়ে খুন করা হয়েছে তাদের ছেলেকে। বাকি আহতদের চিকিৎসার জন্য স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আবস্থায় ভর্তি করা হয়। মৃতের পরিবার এই ঘটনার জন্য স্কুল কতৃপক্ষকেই দায়ি করেছে। সমগ্র ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত নাবালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

 

 

সম্পর্কিত সংবাদ