Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আলিপুরদুয়ারে মৃত্যু পঞ্চম শ্রেণির পড়ুয়ার

আলিপুরদুয়ারে মৃত্যু পঞ্চম শ্রেণির পড়ুয়ার
  • ২১ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

আলিপুরদুয়ারের পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম ঋতম কুণ্ডু। তাঁর বাড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের আনন্দনগরে। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরের। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, “জেলা হাসপাতালে চার-পাঁচ দিন চিকিৎসা করা হয়েছিল ওই কিশোরের। এক মাস আগে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হল। সেখানেই কিশোরটির মৃত্যু হয়।”

Advertisement

পরিবারের দাবি জাপানী এনকেফেলাইটিসে মারা গিয়েছে তাঁদের ছেলে ঋতম কুণ্ডু। কিন্তু জেলা স্বাস্হ্য দপ্তরের দাবি, পড়ুয়াটি রক্তের রিপোর্টে স্ক্র্যাব টাইফাসের নমুনা মিলেছে। যদিও পড়ুয়ার মৃত্যুর ডেথ সার্টিফিকেটে শুধুমাত্র এনসেফেলাইটিসে কথাটির উল্লেখ আছে?

Advertisement
সম্পর্কিত সংবাদ