Bartaman Logo
১৭ জুন, ২০২৬

তলোয়ার নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শিখ পুণ্যার্থীদের, স্থগিত বদ্রীনাথ যাত্রা

চামোলিতে শিখ পুণ্যার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে বদ্রীনাথ যাত্রা স্থগিত। হামলায় জখম ৮, পুলিশ গ্রেপ্তার করেছে ৩ জন। বিস্তারিত পড়ুন।

তলোয়ার নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শিখ পুণ্যার্থীদের, স্থগিত বদ্রীনাথ যাত্রা
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চামোলি: চারধাম যাত্রা চলাকালীন স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ালেন শিখ পুণ্যার্থীরা। বচসার জেরে তলোয়ার নিয়ে হামলা চালায় তারা। দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনাটি উত্তরাখণ্ডের চামোলি জেলার। হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর ফলে বদ্রীনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১৫ কিমি রাস্তাজুড়ে যানজট তৈরি হয়। 

Advertisement

ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ হেমকুণ্ড দর্শন শেষ করে কর্ণপ্রয়াগে যান চারজন শিখ পুণ্যার্থী। সেখানে বাইক পার্কিং নিয়ে এক হোটেল মালিকের সঙ্গে তাঁদের বচসা হয়। দেখতে দেখতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা চলাকালীন হোটেল মালিকের ছেলের উপর তলোয়ার নিয়ে হামলা চালায় এক শিখ যুবক। হামলায় তাঁর মাথা, কোমর ও হাতে চোট লাগে। হামলার পরেই পালানোর চেষ্টা করে পুণ্যার্থীরা। তবে স্থানীয়রা তাদের ধরে ফেলে। এই অবস্থায় তলোয়ার নিয়ে এলোপাথাড়ি হামলা চালায় ওই চার শিখ পুণ্যার্থী। ঘটনায় আটজন জখম হন। সুযোগ বুঝে তিনজন পুণ্যার্থী পালিয়ে যায়। তবে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে বেধড়ক মারধর করা হয়। বাকি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জখমদের কর্ণপ্রয়াগের মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে সংঘাতের জেরে সকাল ১০টা থেকে বদ্রীনাথ হাইওয়ে বন্ধ হয়ে যায়। শিখ তীর্থযাত্রীদের অস্ত্র বহন নিষিদ্ধ করার দাবি উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ